ঝালকাঠিতে দেড় বছরের সন্তানকে ফেলে পালাল মা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে দেড় বছরের সন্তানকে ফেলে পালাল মা

ঝালকাঠিতে দেড় বছরের সন্তানকে ফেলে পালাল মা

ঝালকাঠিতে দেড় বছরের সন্তানকে ফেলে পালাল মা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে একটি কন্যা শিশুর পায়ুপথ না থাকায় তাকে ফেলে পালিয়ে গেছেন মা। ওই সময় টাকা-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছেন তিনি।

 

 

সোমবার সকালে ওই উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগইরহাট গ্রামে এ ঘটনা ঘটে। পলাতক নাসরিন বেগম একই উপজেলার কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা করেছেন নাসরিনের শ্বশুর মো. তৈয়ব আলী হাওলাদার।

 

 

মামলার বাদী জানান, তিন বছর আগে তার ছেলে মো. রবিউল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় নাসরিন বেগম। বিয়ের দেড় বছর পর একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। জন্মের সময় থেকেই শিশুটির পায়ুপথ ছিল না। এ নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হতো নাসরিনের।

 

সোমবার সকালে বাড়িতে কেউ না থাকায় টাকা-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে কাউকে কিছু না বলে পালিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাবার বাড়িতে পাওয়া যায় নাসরিনকে। কিন্তু তিনি স্বামীর বাড়িতে না ফিরে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এতে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন নাসরিনের শ্বশুর তৈয়ব আলী।

 

 

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী তৈয়ব আলী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD