ঝালকাঠিতে দেশিয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে দেশিয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে দেশিয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর থেকে এক হাজার ৩১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার নৈকাঠি বাজার থেকে তাকে আটক করা হয়। বাবু স্থানীয় নাড়িকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর একটি দল নৈকাঠি বাজারে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বাবুকে আটক করে র‌্যাব। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৩১৫পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল-৮ এর কার্যালয়ে নিয়ে যায়।বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আনোয়ারুল ইসলাম বলেন, আটককৃত বাবু রাজাপুরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদের পরে রাজাপুর থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD