ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার বৈধ কাগজপত্র না থাকার শর্তে জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ঝালকাঠি বাসস্ট্যান্ড, কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড় এবং গাবখান সেতুর সংযোগ সড়কে সকল প্রকার ইঞ্জিনচালিত যানবাহনের কাগজপত্র যাচাই করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

এ কর্মসূচির মাধ্যমে যেসব মোটরযানের কাগজপত্র ত্রুটিযুক্ত সেসব চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং যেসব যানবাহনের কাগজপত্র ত্রুটিমুক্ত তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বেশিরভাগ মোটরসাইকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট না থাকায় গতকাল একদিনে অর্ধশত মামলা দেওয়া হয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, গত আগস্ট মাস থেকেই সপ্তাহের প্রতি শনিবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় সড়কে যান চলাচলে বৈধ কাগজ সঙ্গে না রাখার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করার কথাও উল্লেখ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর আবু তাহের, সদর ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আদিল আকবর, ট্রাফিক সাবইন্সপেক্টর শামসুদ্দিন আহম্মেদ, ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ আল মেহেদি হাসান, ট্রাফিক সার্জেন্ট তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD