ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট

ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট

ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট




মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি॥ ঝালকাঠিতে জমে উঠেছে সবুজের হাট। বৃক্ষ রোপণের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট জমে। সোম ও বৃহস্পতিবার শহরের বাসন্ডা নদীর পাড়ে ব্রিজের নিচে দুটি হাটে সকাল থেকেই নার্সারি ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখরতি হয়ে ওঠে। ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির বিদেশি জাতের শৌখিন গাছের চারা বিক্রি হয়।

 

 

এছাড়াও শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সবজি চারার হাট, রাজাপুর উপজেলার বাঘড়ি, নলছিটির ষাটপাকিয়া ও কাঁঠালিয়ায় আমুয়া, বটতলা বাজার ও জমাদ্দার হাটসহ জেলার বিভিন্ন স্থানে চারা বেচা কেনা হয়।

 

 

এসব সবুজের হাট ঘুরে দেখা গেছে, মেহগনি ও অন্যান্য বনজ গাছের চারা ২০ টাকা ধরে বিক্রি হলেও ফলদ চারা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

 

শৌখিন মানুষের জন্য বিদেশি জাতের মাঝারি ঝোপ গাছের চারাও পাওয়া যায় এসব হাটে। তবে সেগুলোর দাম আরো বেশি। আর এসব চারা উৎপাদন হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের নার্সারিতে। পার্শ্ববর্তী বানারিপাড়া উপজেলায় অনেকগুলো নার্সারি রয়েছে। নার্সারি মালিকরা ট্রলার ও নৌকাযোগে হাটে এসব চারা নিয়ে আসেন। নিয়ে আসেন ফরিয়া বিক্রেতারাও।

 

 

জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ তিন মাস গাছের চারা বিক্রি ও রোপণের উপযুক্ত সময়। করোনা পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ জেলার বিভিন্ন হাট থেকে হরেক প্রজাতির গাছের চারা ক্রয় করে রোপণ করছেন।

 

 

সাপ্তাহিক হাটগুলোতে এ বছর প্রায় দুই লাখ চারা বেচাকেনার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বন বিভাগ এ বছর সদর উপজেলাসহ চারটি উপজেলায় ৮১ হাজার ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করবে।

 

 

জেলায় আরো ২০ হাজার গাছ বিতরণ করা হবে। বন বিভাগ এ বছর বিক্রির জন্য ১০ হাজার গাছের চারা উৎপাদন করেছে। এছাড়াও গত বছরের উৎপাদন করা আরো ২০ হাজার গাছের চারা বিক্রির জন্য রাখা হয়েছে।

 

 

কাঁঠালিয়া উপজেলার রবিউল ইসলাম বলেন, প্রতি বছর চারা গাছ কিনে নিজেদের জমিতে লাগানো হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দোকানের আড্ডায় চা-নাস্তার টাকা বাঁচিয়ে একটু বেশি করে বনজ চারা কিনে জমিতে লাগানো হচ্ছে বলে তিনি জানান।

 

 

চারা গাছ ব্যবসায়ী ছগির হোসেন বলেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ তিন মাস গাছের চারা বিক্রি হয়। তিন মাসে কমপক্ষে এক লাখ টাকার চারা বিক্রি করতে পারবো। পরিবহন খরচ, হাটের ইজারা, শ্রমের মূল্য বেশি হওয়ায় খরচ পোষাতে দাম গত বছরের তুলনায় এ বছর একটু বেশি।

 

 

এ বিষয়ে সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ বছর ঝালকাঠির বিভিন্ন সাপ্তাহিক হাটে প্রায় দুই লাখ গাছের চারা বেচাকেনা হবে। করোনা পরিস্থিতির মধ্যেও মানুষের বৃক্ষ রোপণে আগ্রহের কমতি নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD