ঝালকাঠিতে জনতার হাতে দুই চোর আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে জনতার হাতে দুই চোর আটক

ঝালকাঠিতে জনতার হাতে দুই চোর আটক

ঝালকাঠিতে জনতার হাতে দুই চোর আটক




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে জনতা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আটককৃতরা হলো- উপজেলার কেওতা এলাকার মৃত বারেক সিকদারের ছেলে মো. খায়রুল আলম ডব্লিউ সিকদার (৫০), জগইরহাট এলাকার মো. খলিল মোল্লার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (১৫)।

 

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে খায়রুল আলম ডাবলু ও নুর মোহাম্মদ কানুনিয়া এলাকার মো. বেল্লাল খানের বসত ঘরে প্রবেশ করে। ঘরের লোকজন টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চোরদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ চোরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই পুলিশ হেফাজতে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

 

রাজাপুর থানাও ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, বর্তমানে তারা বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সুস্থ হলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD