ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

ছাত্রদল নেতারা জানায়, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রগীল হামলা চালায়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়। এর প্রতিবাদে ঝালকাঠিতে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না পুলিশ। আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। মিছিল সামনের দিকে যেতে চাইলে অসংখ্য পুলিশ এসে চারদিক ঘিরে ফেলে। আমাদের দলীয় কার্যালয়ের ভেতরে যেতে বাধ্য করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মিছিল নিয়ে শহরে প্রবেশ করলে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে বলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD