ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্ত এঁকে পণ্য বিক্রি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্ত এঁকে পণ্য বিক্রি

ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্ত এঁকে পণ্য বিক্রি

দোকানের সামনে তিন ফুট দূরত্বে বৃত্ত এঁকে পণ্য বিক্রি,ভয়েস অব বরিশাল .কম




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্ত এঁকে মালামাল বিক্রি করছেন দোকানিরা। বৃহস্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর সামনে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ব্যক্তিরা গোল বৃত্তাকার দাগের মধ্যে দাড়িয়ে পণ্য কিনছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখায় সুরক্ষা পাবেন ক্রেতা ও বিক্রেতারা এমনটাই আশা আয়োজকদের। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সড়ক লিখনের মাধ্যমে করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবী যুবকরা এ কাজে অংশ নিয়েছে। করোনাভাইরাস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান শহরজুড়ে এ ব্যবস্থা গ্রহণ করেছেন। তার এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঝালকাঠিতে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান, জরুরি সেবাদানকারী দফতর ব্যতীত সব সরকারি-বেসরকারি অফিস এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রাস্তায় পুলিশি টহল বজায় রয়েছে। দুইজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ দিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন ২ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ১২৫ জন। এদিকে ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছে সেনাবাহিনীর টহলদল। বৃহস্পতিবার সকাল থেকে জনসমাগম বিচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা টহল দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD