ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে ঘরে থাকার নির্দেশ মানছেনা জনতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে ঘরে থাকার নির্দেশ মানছেনা জনতা

ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে ঘরে থাকার নির্দেশ মানছেনা জনতা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে প্রশাসনের কঠোর ও নানামূখী পদক্ষেপের মধ্যেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। শহরের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে থাকলেও গ্রামীন বাজারে চায়ের আড্ডা জমজমাট। এদিকে বাহিরে অযথা ঘোরাঘুরি অপরাধে ১ ব্যক্তিকে ৫শ টাকা, জুয়া খেলায় ২ ব্যক্তিকে ২শ টাকা ও দোকান খুলে আইন ভঙ্গসহ মোট ৯ ব্যক্তিকে ২১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো নৈকাঠি বাজারে আবদুল হালিম ৩ হাজার টাকা, লেবুবুনিয়া বাজারে মাসুদ ২ হাজার টাকা, আবুল হোসেন ৫ শত টাকা, পুটিয়াখালী মীরের হাটে শাহ জামাল বেপারী ৫ হাজার টাকা, কবির তালুকদার ৫ হাজার টাকা, হযরত আলী ৫ হাজার টাকা, হাচান ৫ শত টাকা।

 

করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকার নানামূখী পদক্ষেন নিলেও নানা ক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দুরত্বের নিয়ম। ঘরে থাকার নির্দেশ থাকলেও অনেকেই বিনা কারণে বাহিরে ঘোরাফেরা ও আড্ডায় মগ্ধ হন।

 

তবে নানা প্রয়োজনে পেটের তাগিদে বাহিরে বের হলেও অধিকাংশ ক্ষেত্রে সামাজিক দুরত্ব বেস্তে যাচ্ছে। ঘর থেকে কেহ জরুরি প্রয়োজন ছাড়া বের হলে তার বিরুদ্ধে প্রয়োজনী আইন পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে পৃথক অভিযানে ব্যক্তি, ব্যবসায়ী ও লুডু জুয়ারীসহ ৯ জনেক ২১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত জানান, রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD