ঝালকাঠি খেয়াঘাটে নদীতে ঘাটলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠি খেয়াঘাটে নদীতে ঘাটলা

ঝালকাঠি খেয়াঘাটে নদীতে ঘাটলা




ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌর খেয়াঘাট থেকে পোনাবালিয়া ইউনিয়নের নয়ারাস্থা মধিপুরের ট্রলার ঘাট না থাকায় চরম দূর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীসহ ট্রলার মাঝিদের। তাই জোড়াতালি দিয়ে মাঝিদের নিজ খরচে ও স্বেচ্ছাশ্রমে প্রায়ই কাঠের ঘাট তৈরী করতে হচ্ছে। দীর্ঘদিনেও এখানে পাকা ট্রলার ঘাট নির্মান না করায় প্রতিদিন শতশত যাত্রীদের ট্রলারে উঠতে নামতে হয়রানী হতে হচ্ছে। কারন নদীর পানি জোয়ার ভাটায় উঠানামা করায় যাত্রীদের কাঁদা পানি পেরিয়ে উঠানামা করতে হয়।

প্রতি বছর প্রায় দেড় লাখ টাকার বিনিময়ে ইজারা দেয়া হলেও সুগন্ধা নদীর দুপাড়েই নির্মান করা হয়নি কোন পাঁকা ঘাট বা সিঁড়ি। তাই ইজারাদারসহ সাধারন যাত্রীদের দাবি দ্রুত সুগন্ধা নদীর দুই পাড়ে পাঁকা ঘাট বা সিঁড়ি নির্মান করা হোক।এ বিষয়ে ঘাটের ইজারাদার সাইদুল ব্যাপারী জানান, দেশের উন্নয়নে এত কাজ করা হয় শুনছি, কিন্তু আমাদের পৌর খেয়া ঘাটের যাত্রী দূর্ভোগ লাঘবে এখানে কোন পাঁকা ঘাট নির্মান করা হয়নি। এ জন্য আমরা এলাকার শিল্পমন্ত্রী, পৌর মেয়র, পোনাবালিয়া ইউপি চেয়ারম্যানসহ সবার স্বরণাপন্ন হলেও কোন সুফল পাইনি। ইজরাদার আরো জানান, পৌর সভা থেকে প্রতি বছর এ ঘাট মোট প্রায় ২ লাখ টাকায় ডাক নেই।

কিন্তু আজ পর্যন্ত নদীর দুপাড়ে কোন পাকা স্থায়ী ট্রলার ঘাট নির্মান না করায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা। তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে
কাঠের তৈরী ঘাট নির্মান করছি। এ ঘাট দিয়ে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উঠানামা মারাত্মক ঝুকিপূর্ণ। এ ঘাটের মাঝি মো. বেলায়েত জানান, ইতিপূর্বে জেলা পরিষদ থেকে একটি ঘটনা নির্মান করা হলেও তা মাটির নীচে দেবে গেছে। তাই আমরা এ ঘাটের ২৪ জন মাঝি প্রতিবছরের ন্যায় এবারো নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে এভাবে ঘটালা নির্মান করে দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। গতকাল সোমবার নদীর ওপাড়ে গিয়ে দেখা যায় মাঝিরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে নদীতে ঘটলা নির্মান করছে। এ বিষয়ে ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, এই ঘটলা দুটি নির্মানের বিষয়ে আমার পরিকল্পনা আছে। বিশেষ করে যাত্রীদের দূর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখেই ইতিমধ্যেই ঘটলার প্রাক্কলণ তৈরী করা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ হলেই দুপাড়ে ঘটলা নির্মান করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD