জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ার শঙ্কা তৈরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ার শঙ্কা তৈরি

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ার শঙ্কা তৈরি

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ার শঙ্কা তৈরি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে চিঠি দিয়েছে বাস মালিক সমিতি। চিঠির সূত্র ধরে আগামী রবিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় বৈঠকে বসতে যাচ্ছে সব পক্ষ। সেই বৈঠক থেকেই বাসের ভাড়া বাড়ছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

 

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় বেশিরভাগ মালিকরাই বাস চালাতে রাজি না। আমরা বিআরটিকে বাসের ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়েছি।’

 

 

বাসের ভাড়া বাড়ানোর প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘বাসের ভাড়া বাড়াতে বাস মালিকরা একটি চিঠি দিয়েছে। আগামী রবিবার বিকেল ৩টায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসবে। তবে একদিকে ধর্মঘট চলবে আর অন্যদিকে ভাড়া বাড়ানোর আলোচনা হবে; দুইটা একসঙ্গে হতে পারে না।’

 

 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এরই মধ্যে ঢাকার বিভিন্ন বাস পথে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি অযৌক্তিক। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সব কিছুর ওপর পড়বে। সাধারণের জীবন আরো নাজেহাল হয়ে যাবে। ডিজেলের মূল্য বৃদ্ধি দ্রুত প্রত্যাহার করতে হবে। নয়, এই ১৫ টাকার উছিলায় বাস মালিকরা যাত্রীদের কয়েকগুণ বেশি পকেট কাটবে।

 

 

ঢাকায় নিয়মিত বাসে চলাচল করা যাত্রীরা বলছে, ডিজেলের দাম বাড়াতে বাস মালিকদের কিছুই যায় আসে না। বাসের মালিকরা ডিজেলের দাম কমাতে প্রতিবাদ করছে না। এই মূল্য বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে যাত্রীদের ওপর। ডিজেলের দাম লিটারে বেড়েছে ১৫ টাকা। এখন দেখা যাক যাত্রীদের কাছ থেকে কত টাকা ভাড়া বাড়িয়ে নেওয়া হয়। যেখানে বাসের ভাড়া ২/৩ টাকা বাড়ালেই ডিজেলের অতিরিক্ত দাম উঠে যেত সেখানে যাত্রীদের কাছ থেকে অন্তত ১০ টাকা বেশি নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD