জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ছাত্রের চুল কেটে দিলো অধ্যক্ষ,বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ছাত্রের চুল কেটে দিলো অধ্যক্ষ,বিক্ষোভ

জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ছাত্রের চুল কেটে দিলো অধ্যক্ষ,বিক্ষোভ




ভোলা প্রতিনিধি॥  জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ও চুল বড় রাখায় কয়েকজন ছাত্রের চুল কেটে দেন অধ্যক্ষ। আর এর প্রতিবাদে ওই সব ছাত্ররা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে টায়ারে আগুন লাগায়। এসময় অধ্যক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভকারীরা।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালমোহন পৌর শহরের ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকালে মাদ্রাসা মাঠে থাকা একটি মোটরসাইকেলেও আগুন লাগাতে যায় বিক্ষোভকারী ছাত্ররা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন জানান, কিছু ছাত্র মাদ্রাসার ইউনিফর্ম পরে না। জিন্সের প্যান্ট পরে স্কুলে আসে। মাথার চুল বড় রাখে। এদের বারবার বলা সত্ত্বেও বিধি নিষেধ মানছে না। পরে কয়েকজন ছাত্রের চুল কেটে দেই। এতে ওইসব ছাত্ররা ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভকারী আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. ইমরান জানায়, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন শিক্ষার্থীদেরকে ছোট বড় ভুলে বিভিন্ন সময় লাঞ্ছিত করেন। অনেক শিক্ষার্থীদের চুল কেটে দিয়েছেন। আর এসব কারণেই শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD