ছাত্রীর শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে দিলো বখাটেরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রীর শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে দিলো বখাটেরা

ছাত্রীর শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে দিলো বখাটেরা




অনলাইন ডেস্ক:জামালপুর জেলার দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে অটোরিকশা থেকে নামিয়ে বিথী আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (০২ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিথী আক্তার উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের আলকারচর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

 

সে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।জানা যায়, সকালে বিথী অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। সে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন বখাটে যুবক অটোরিকশাটির গতিরোধ করে। এরপর বখাটেরা বিথীকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম আমিনুল হক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই স্কুলছাত্রীর অভিভাবকদের অভিযোগ দিতে বলেছি।

 

অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD