চিকেন'স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চিকেন’স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক

চিকেন’স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক




আন্তর্জাতিক ডেস্ক ॥ দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ এবং প্রতিবেশী কয়েক দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই অবস্থায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর অথবা ‘চিকেন’স নেক’-এর সার্বিক নিরাপত্তা পুনর্মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই ‘SMAC’ বৈঠকে অংশ নেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রেল পুলিশ ও RPF। এছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও এশিয়ান হাইওয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো, করিডরের রেলসেতু, রেলস্টেশন, সড়ক ও মহাসড়কে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত–বাংলাদেশ ও ভারত–নেপাল সীমান্তে কঠোর তদারকি এবং সন্দেহজনক ব্যক্তিদের তথ্যসংগ্রহের দিকেও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এক কর্মকর্তা জানান, “বিভিন্ন সংস্থা নিজস্ব প্রতিবেদন দিয়েছে। করিডরের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো এখন সবচেয়ে জরুরি।”

লালকেল্লা বিস্ফোরণে সম্ভাব্য জঙ্গিযোগের ইঙ্গিত পাওয়ায় দেশজুড়ে সংবেদনশীল স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ রেলস্টেশনগুলোতে RPF ও GRP অতিরিক্ত নজরদারি শুরু করেছে। রাজধানী এক্সপ্রেস ও বন্দেভারতসহ দীর্ঘপাল্লার ট্রেনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা আরও বাড়ানো হবে— এ বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD