চালু রাখার সময় তৃতীয় ধাপে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চালু রাখার সময় তৃতীয় ধাপে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের

চালু রাখার সময় তৃতীয় ধাপে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) চালু রাখার সময় তৃতীয় ধাপে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। শুক্রবার মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধির অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনসহ প্রধান সমন্বয়ক হিসেবে আগের মতো প্রতিদিন একজন করে কর্মকর্তাকে থাকবেন। একইসঙ্গে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন করে কর্মকর্তাকে দৈনিক নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব প্রদানের জন্য বলা হয়েছে।

৪ এপ্রিল থেকে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবিলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখতে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে সকল সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ কক্ষ চালু করে মন্ত্রণালয়।

নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়, উদ্ভূত সংকট মোকাবেলায় পরবর্তী ব্যবস্থা সম্পকৃত তথ্য ঊর্ধ্বতনদের জানানো হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০০টি সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

রমজানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। দায়িত্ব পালনকারী কর্মকর্তারা আইইডিসিআরের নির্দেশনা মেনে নিজ নিজ সুরক্ষা গ্রহণের জন্য আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD