চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন

চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন




প্রযুক্তি ডেস্ক: অতীতে পৃথিবীর দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ১৮ ঘণ্টা, কিন্তু বর্তমান গবেষণায় জানা গেছে, চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যাচ্ছে এবং এর ফলে আমাদের দিনও ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণার তথ্যমতে, চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, যা পৃথিবীর ঘূর্ণনগতিকে ধীর করে দিচ্ছে।

গবেষকরা জানান, চাঁদ ধীরে ধীরে দূরে চলে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণন কমছে এবং দিনের সময় বাড়ছে। বর্তমানে পৃথিবীর একটি দিন ২৪ ঘণ্টা হলেও, চাঁদ এভাবে দূরে সরে যেতে থাকলে প্রায় ২০ কোটি বছর পর পৃথিবীর একটি দিন ২৫ ঘণ্টা হতে পারে।

স্টিফেন মেয়ার্স, উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষক, বলেছেন, “চাঁদ প্রতিবছর প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। এর মানে হল, আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে। চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন কমছে এবং একদিন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছবে, তখন শুধু এক দিক থেকে চাঁদ দেখা যাবে।”

চাঁদের দূরত্ব এখন প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অতীতে, যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি ছিল, তখন পৃথিবীর দিনের দৈর্ঘ্য ছিল ১৮ ঘণ্টা। বর্তমানে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সমুদ্রের পানির ওপর টান তৈরি করে, যা দিনের সময় বাড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

বিজ্ঞানীরা বলেন, চাঁদ এবং পৃথিবীর মধ্যে এই টানাটানি জোয়ার-ভাটার সৃষ্টি করে এবং পৃথিবীর অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়ে বেশি দ্রুত ঘোরে। এই প্রক্রিয়ায় পৃথিবীর ঘূর্ণন ধীরগতির হয়ে যাচ্ছে।

তবে, এমন দীর্ঘ দিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর, যা বর্তমান প্রজন্মের জন্য অবিশ্বাস্য হলেও ভবিষ্যতের পৃথিবীর দিনব্যাপী পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD