চরফ্যাশনে নিজ ঘরে মিলল চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে নিজ ঘরে মিলল চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ

চরফ্যাশনে নিজ ঘরে মিলল চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ

চরফ্যাশনে নিজ ঘরে মিলল চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ




ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে পারভিন বেগম নামে চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভিন বেগম ঐ উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. ইউসুফের স্ত্রী।

 

 

জানা গেছে, পারভিন বেগম দীর্ঘদিন পেট ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের ওষুধ খেয়েও কোনো উপকার হয়নি। স্বামীর আয় সীমিত থাকায় উন্নত চিকিৎসাও করাতে পারেননি। গত কয়েকদিন পারভিনের পেট ব্যথা আরো বেড়ে যায়। সোমবার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

 

 

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। পরিবারের দাবি, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD