চরফ্যাশনে জলবায়ু প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে জলবায়ু প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক সভা

চরফ্যাশনে জলবায়ু প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক সভা




ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশন উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মো. সোবাহান, বাবুল কুমাড়, নজরুল ইসলাম, তনুশ্রী দাশ, কাজল কুমাড়, প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের চরফ্যাশন উপজেলা কোঅরডিনেটর তরিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও যুব জলবায়ু নেটওয়ার্কের সদস্য সোয়েব চৌধুরী।

জনসচেতনতামূলক এ সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার জন্য বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সুদূর প্রসারী প্রভাবের ফলে ঝুঁকির মুখে পড়বে মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তা। পাশাপাশি ভৌগোলিকভাবে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা।

জলবায়ু পরিবর্তনে এই ঝুঁকির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরুণদের কাজ করতে হবে। এ সময় সমাজ থেকে বাল্যবিয়ে রোধ করতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।পরে সকল শিক্ষার্থী বাল্যবিয়ে রোধে শপথ নেন ও স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD