গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গৌরনদীতে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদীতে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ঐ গ্রামের সিদ্দিক গাজীর পুত্র সুমন গাজী (২৭) কে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ।

 

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ধর্ষিতার মাতা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীকে বাড়িতে রেখে গত মঙ্গলবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যান। ওই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সুমন গাজী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে পার্শ^বর্তী এক নারী ছুটে এলে সুমন গাজী পালিয়ে যান। এরপর ওই নারী ঘটনাটি যুবতীর ছোট বোনের মাধ্যমে তার মাকে জানান।

 

পরে মেয়েটির মা বাদী হয়ে ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। গৌরনদী থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত সুমন গাজীকে গ্রেপ্তার করে।

 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, বাদী অভিযোগ করায় সুমন গাজীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানি চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD