গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সারজিস আলমের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সারজিস আলমের

গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সারজিস আলমের




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। সোমবার (২৪ মার্চ) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এর আগে, সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের প্রতি দ্বিমত জানিয়ে রোববার (২৩ মার্চ) সারজিস আলম ফেসবুকে আরেকটি পোস্ট করেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘‘যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।’’

সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকরা তার পোস্ট সম্পর্কে প্রশ্ন করলে সারজিস আলম বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যেন কেউ না শোনায়। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই।” তিনি আরও বলেন, “আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, তা হলো, শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোনো ভার্সন যেন মানুষকে শোনানো না হয়।”

এসময় তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না হওয়ার কথা উল্লেখ করে বলেন, “সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে।”

গুজবের বিষয়ে তিনি বলেন, “দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গুজব একটি ব্যাধি।” পাশাপাশি তিনি সরকারের প্রতি গুজব বিরোধী সেল তৈরির জন্য অনুরোধ জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD