গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না! Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না!

গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না!




বাসায় গৃহকর্মী থাকাটা একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই গৃহকর্মী যদি হয় লাখপতি! তার নিজের যদি থাকে দামি গাড়ি, আর পরেন লাখ লাখ টাকার গয়না তাহলে অবশ্যই বিষয়টি অস্বাভাবিক। বিষয়টি রীতিমতো সন্দেহেরও কারণ।

কলকাতায় বৃহস্পতিবার রাতে গীতা নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার রাজকীয় কাহিনী এখন টক অব দ্য সিটি।

বিভিন্ন বাড়িতে কাজ করে ২৫ লাখ টাকার গয়নার মালিক হয়েছেন গীতা। তবে সবটাই চুরির সম্পদ। তার একটি গাড়িও রয়েছে। পুলিশের দাবি, গীতাকে ‘ডাকাত রানি’ বললেও কম হবে।
বেহালার পর্ণশ্রীর বাসিন্দা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে সম্প্রতি চুরি হয়। বাড়ি থেকে বেশকিছু গয়নাগাটি, টাকা এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।

এরপর স্নেহাংশু বাবু থানায় অভিযোগ দায়ের করেন। তবে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। তদন্তে নেমে পুলিশ ওই বাড়ির গৃহকর্মীকে গ্রেফতার করেন।

প্রথমে গীতা চুরির ঘটনা অস্বীকার করেন। কিন্তু পুলিশ গীতার বিষয়ে খোঁজখবর শুরু করে। এর আগেও ওই পরিচারিকার নামে অভিযোগ দায়ের হয়েছিল বিভিন্ন থানায়। যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় প্রতিবারই ছাড়া পেয়ে যান।

এবার হঠাৎ গীতার বাড়িতে হানা দেয় নারী পুলিশ অফিসাররা। এক দিকে জেরা, অন্যদিকে শুরু হয় তল্লাশি। ঘর থেকে এক এক করে ৯৬টি সোনার গয়না পাওয়া যায়। উদ্ধার হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি মেডেল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD