গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক




আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আলজাজিরার বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর ইয়াসির আরাফাতের অনুমোদনে ও মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত হয় এই জোট।

জোটের বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান মৃত্যু ও মানবিক সংকটের কথা তুলে ধরা হয়েছে। ধর্মঘটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করা উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

একইসঙ্গে ফিলিস্তিনি সংকট সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা জোরদারের গুরুত্বও তুলে ধরা হয়েছে। গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি হামলায় হাজারো ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

এই ধর্মঘটে কতটা সাড়া মিলবে তা এখনই স্পষ্ট নয়। তবে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছে ফিলিস্তিনি পক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD