গরম থেকে বাঁচতে প্রাইভেটকার গোবরে লেপার ছবি ভাইরাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গরম থেকে বাঁচতে প্রাইভেটকার গোবরে লেপার ছবি ভাইরাল

গরম থেকে বাঁচতে প্রাইভেটকার গোবরে লেপার ছবি ভাইরাল




অনলাইন ডেস্ক: প্রচণ্ড গরম থেকে বাঁচতে মানুষ অনেক ধরনের উপায় অবলম্বন করেন। তবে এক্ষেত্রে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের এক নারী যা করেছন, তা সত্যিই অভিনব।নিজের প্রাইভেটকারকে ঠাণ্ডা রাখার জন্য তিনি গোটা গাড়িটিকে গোবর দিয়ে লেপেছেন। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে।মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ফেসবুক ব্যবহারকারী রূপেশ গৌরাঙ্গ রাও সোমবার ছবিটি পোস্ট করে লিখেছেন, আমার দেখা গোবরের সবচেয়ে ভালো ব্যবহার হলো এটি।তিনি লিখেছেন, ছবিটি অহমেদাবাদের। মিসেস সেজল শাহ ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচতে নিজের প্রাইভেটকারটি গোবর দিয়ে লেপেছেন।

গণমাধ্যমটি জানায়, পোস্ট করা দুটি ছবিতে দেখা যায় সেডান গাড়িটি সম্পূর্ণ গোবরে লেপা। গ্রামাঞ্চলে মাটির বাড়ি ঠাণ্ডা রাখার জন্য সাধারণ গোবর দিয়ে লেপা হয়ে থাকে।তবে প্রাইভেটকার গোবর দিয়ে লেপার ঘটনা একেবারেই অভিনব বলে গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD