গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু,শনাক্ত ১৬১৭ Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু,শনাক্ত ১৬১৭

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু,শনাক্ত ১৬১৭




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রতিদিনই বাড়ছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৮৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২০ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৫ হাজার ২০৭ জন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ১৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২০৭ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৮৫২ জনের।’

নাসিমা সুলতানা বলেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৫, সিলেটে ১ এবং রংপুরে ৩ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১২ জন এবং বাসায় ৪ জন মারা গেছেন।

বয়সের হিসেবে মৃতদের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১-৯ম বছরের মধ্যে একজন রয়েছেন। ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও তিনজন নারী।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩০০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮১৬ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD