গণভোট ২০২৬: দেশের পরিবর্তন আপনার হাতে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণভোট ২০২৬: দেশের পরিবর্তন আপনার হাতে

গণভোট ২০২৬: দেশের পরিবর্তন আপনার হাতে




ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টার কার্যালয় ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানকে সামনে রেখে দেশের জনগণকে গণভোটের গুরুত্ব বোঝাতে নানা জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত লিফলেটে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ শিরোনামের মাধ্যমে ভোটের প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

লিফলেটে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে নাগরিকরা একটি সংবিধানগত ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানে উল্লেখ আছে, সরকারি ও বিরোধী দল একত্রে নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠন করবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
সংসদে বিরোধী দলের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিত্ব নিশ্চিত হবে। নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বৃদ্ধি পাবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কার্যকর হবে। মৌলিক অধিকার বৃদ্ধি পাবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী রাষ্ট্রপতির ইচ্ছেমতো ক্ষমা পাবেন না।

লিফলেটে উল্লেখ আছে, ‘না’ ভোট দিলে এসব সুবিধা পাওয়া যাবে না। গণভোটের মাধ্যমে দেশের ক্ষমতার ভারসাম্য, স্বচ্ছতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আরও তথ্যের জন্য নাগরিকরা ভিজিট করতে পারেন www.gonovote.gov.bd
এবং www.gonovote.bd।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD