খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়

খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়

খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা দেশের ছোট নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। এটা বাস্তবায়নের জন্য গতকাল মন্ত্রণালয়ে সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের ভিডিও কনফারেন্সে নানা দিকনির্দেশনা প্রদান করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

 

 

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘তালিকা করে একাধিক পর্যায়ে এরই মধ্যে আমরা ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করেছি। উদ্ধার করা জমির পরিমাণ এক হাজার ২৭ একর। কিন্তু মহামারি করোনায় উচ্ছেদ কার্যক্রম ধীরগতি পায়। শিগগিরই আমরা আবারও তা শুরু করতে যাচ্ছি।’

 

 

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ প্রকল্পের পরিচালক মো. আসাফুদ্দৌলা প্রমুখ।

 

 

প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে উচ্ছেদ অভিযানে ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানিসম্পদ মন্ত্রণালয়। পুনরায় অবশিষ্ট ২১ হাজার ২৯৩টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। উচ্ছেদকৃত এলাকায় পরিবেশ উপযোগী বৃক্ষ রোপণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD