কোভিড-১৯'র বিরুদ্ধে লড়াই করা সৈনিক ছাত্রলীগ নেতা সজল চৌধুরীর রিপোর্ট পজেটিভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করা সৈনিক ছাত্রলীগ নেতা সজল চৌধুরীর রিপোর্ট পজেটিভ

কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করা সৈনিক ছাত্রলীগ নেতা সজল চৌধুরীর রিপোর্ট পজেটিভ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ঘরে নয় বাহিরেই ছিলেন ছাত্রলীগ নেতা। এক দুয়ার থেকে অন্য দুয়ারে গিয়ে খোঁজ রাখতেন কর্মহীন পরিবারের সদস্যরা কেমন আছেন। অনেক সময় নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে হাজির হয়েছেন দরিদ্র পরিবারের দুয়ারে। গত হওয়া পবিত্র রমজান মাসেও ইফতারি নিয়ে ছুটেছেন ঘর থেকে ঘরে।

মানবিকতার সেই যোদ্ধা আর কেউ নয়। উপ-মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী।

মুজিব অন্তপ্রাণ এই নেতা নিজের কথা না ভেবে গত প্রায় ৩ মাস পর্যন্ত ছুটেছেন কোভিড-১৯’র আগ্রাসী ছোবলে পরে ঘর বন্ধি হওয়া কর্মহীন পরিবারের দুয়ারে দুয়ারে।

কখনও খেয়েছেন,তবে বেশির ভাগ সময়ই নিজে না খেয়ে অন্যের মুখে খাবার তুলে দিতে পারলেই ছাত্রলীগের এই নেতা নিজেকে গর্বিত মনে করতেন। অন্তরের সবটুকু ভালোবাসা উজার করে দুটি সংগঠনের সহকর্মীদের খোঁজ রাখতেন প্রতিনিয়ত। দীর্ঘ প্রায় ৩ মাস যুদ্ধের ময়দানে থেকে বর্তমানে নিজেই করোনাকে গায়ে জড়ালেন এই নেতা।

করোনার উপসর্গ থাকায় গত ৩ জুন বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন সজল চৌধুরী। ১০ জুন দুপুরে তার দেয়া নমুনার পজেটিভ রিপোর্ট আসে। সজল চৌধুরী জানান,৩ জুন নমুনা দেয়ার সময় তার করোনার উপসর্গ ছিলো তবে বর্তমানে সে অনেকটা সুস্থ রয়েছেন।

এদিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম, কবির হাসান জানান, সজল চৌধুরী ছাড়াও স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বানারীপাড়ার সন্তান গিয়াস উদ্দিন খান ও পৌর শহরের ১নং ওয়ার্ডের কালাচাঁদ কুন্ডুর রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD