কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে লক্ষাধিক টাকার চোরাই জাল উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে লক্ষাধিক টাকার চোরাই জাল উদ্ধার

কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে লক্ষাধিক টাকার চোরাই জাল উদ্ধার




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে প্রায় লক্ষাধিক টাকা মুল্যের ১হাজার মিটার চোরাই জাল উদ্ধার করেছে জেলে সংগঠন আশার আলো জেলে সমবায় সমিতির সদস্যরা।

চুরি হওয়া জেলেদের অভিযোগের ভিত্তিতে পশ্চিম কুয়াকাটার মাঝি বাড়ি সংলগ্ন সমুদ্র থেকে জেলে ইউনুচ খাঁনের গাঁতা থেকে ২২ এপ্রিল (বুধবার) সন্ধায় এ জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃত চোরাই জাল আশার আলো সমিতির সভাপতি নিজাম শেখের তত্বাবধানে রাখা হয়েছে। করোনা ভাইরাসের মহামারিতেও থেমে নেই সমুদ্রে জেলেদের জাল চুরি। এঘটনায় সমুদ্রের জেলেদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জেলেদের সুত্রে জানান, গত ২-৩দিন পুর্বে জেলে বেল্লাল মাঝি,হারুন মাঝি,খলিল গাজী ও মজিদ পহলানের ২৬ পিচ জাল সমুদ্র থেকে চুরি হয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে অন্য জেলেদের মাধ্যমে তারা জানতে পারে ২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমানের ছোট ভাই ইউনুচ খাঁন ঐ চার জেলের জাল চুরি করে নিয়ে চোরাই জাল দিয়ে সমুদ্রে মাছ ধরছে। বুধবার বিকেলে অন্যান্য জেলেদের সহযোগিতায় জেলে সংগঠন আশার আলো সমিতির সদস্যরা ইউনুচ খাঁন সমুদ্রে পেতে রাখা গাঁতা থেকে ১৯পিচ জাল উদ্ধার করে সন্ধা রাতে কুয়াকাটা সৈকতে নিয়ে আসে। যার মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

জেলে বেল্লাল মাঝি,হারুন মাঝি,খলিল গাজী ও মজিদ পহলান বলেন, করোনা ভাইরাসের সংকটের মধ্যে তাদের জাল সহ আরো একাধিক জাল চুরি হয়ে গেছে। তারা জানান, ইউনুচ খাঁন এর আগেও সমুদ্র থেকে অনেক জেলের জাল চুরি করে নিয়ে যায়। প্রভাবশালী হওয়ায় এ চুরির সঠিক বিচার হয়নি। আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, ভূক্তভোগী জেলেদের অভিযোগের ভিত্তিতে অন্যান্য জেলেদের সহযোগিতায় ইউনুচ খাঁনের গাঁতা থেকে চোরাই ১৯পিচ জাল উদ্ধার করা হয়েছে।

বাকি ৭পিচ জালের কোন হদিস পাওয়া যায়নি। জাল চুরির বিষয়টি পৌর মেয়র আঃ বারেক মোল্লাকে জানানো হয়েছে। মেয়র এই জাল চোরের কঠিন বিচার করবেন বলে জেলেদের আশ্বস্ত করেছেন। এ বিষয়ে কাউন্সিলর তৈয়বুর রহমান জানান, চোর যেই হোক তার কঠোর বিচার করা হবে। সমুদ্র আইন অনুযায়ী অভিযুক্ত সাগরে আর কখনো মাছ শিকার করতে পারবেনা।

তিনি বলেন, আশার আলোর সমিতির সভাপতিকে তিনি বলেছেন জেলেদের সমন্নয়ে চোরের বিচার করার জন্য। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের মধ্যে জেলেদের জাল চুরির বিষয় ভূক্তভোগি জেলেরা তাকে জানিয়েছে। চুরির অভিযোগে অভিযুক্ত ইউনুচ খাঁনের কঠিন বিচার করা হবে। কেউ যেন আর সাগরে জাল চুরি করতে সাহস না পায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD