কিশোর-কিশোরীদের সঙ্গে ভোলায় ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কিশোর-কিশোরীদের সঙ্গে ভোলায় ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

কিশোর-কিশোরীদের সঙ্গে ভোলায় ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা




ভোলা প্রতিনিধি॥  ইউনিসেফের সহায়তায় কিশোর-কিশোরীদের মধ্যে নাগরিক সচেতনতা, প্রয়োজনীয় সেবা প্রাপ্তি, কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভোলায় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কিশোর-কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর।

সভায় আরও উপস্থিত ছিলেন- কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার, উপজেলা মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, কিশোরী ক্লাবের সদস্য তামান্না, রাব্বি, ছানি, শান্তসহ আরও অনেকে। এ সময় প্রতিটি ওয়ার্ডের কিশোর-কিশোরী ক্লাবের দলনেতা, সিবিসিপিসি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কিশোর-কিশোরীদের বাল্যবিয়ে, ইভটিংজি ও মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। শিশুদের আগামীদিনের জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এর জন্য কোস্ট ট্রাস্টের কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ক্লাবগুলো সক্রিয় করতে আমাদের সবাইকে কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধ করতে কাজ করতে হব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD