কলাপাড়ায় সরকারী ভিজিডি চাল বিতরণে অনিয়ম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় সরকারী ভিজিডি চাল বিতরণে অনিয়ম

কলাপাড়ায় সরকারী ভিজিডি চাল বিতরণে অনিয়ম




কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের সরকারী ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল দশটায় কলাপাড়া শহরে অবস্থিত চাকামইয়া ইউনিয়ন পরিষদের অফিস হতে ভিজিডি চাল বিতরণের সময় এ অনিয়মটি ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোট ৩২৮ জন ভিজিডি কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত ভিজিডি চাল জনপ্রতি ৩০ কেজি করে দেয়ার কথা। কিন্তু সেখানে ৩০ কেজি চালের পরিবর্তে ২০-২৫ কেজি করে চাল দিতে দেখা যায় ।

কেহ আবার এর চেয়ে কম চালও পেয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। চাকামইয়া ভিজিডি চাল বিতরণের দায়িত্বরত ট্যাগ অফিসারের অনুপস্থিতে চাল বিতরণ করতে দেখা যায়। জনপ্রতি ৩০ কেজি চালের বস্তা দেয়ার কথা থাকলেও বালতি দিয়ে মাপ ছাড়া চাল দিতে দেখা যায়। এক্ষেত্রে জনপ্রতি যেপরিমাণ চাল পাওয়ার কথা তা তারা পাচ্ছে না।

ভিজিডি চাল নিতে আসা ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামের আ: মান্নান, শহিদুল ও ফজলু কাজীসহ একাধিক ভুক্তভোগী বলেন, সরকার আমাদের ৩০ কেজি করে ভিজিডি চাল দেয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তা পাচ্ছি না। কোন নির্দিষ্ট মাপ ছাড়াই আমাদের বালতি দিয়ে মেপে চাল দেয়া হয়। তাই একেক জনের ভাগ্যে একেক পরিমাপের চাল পড়ে। তারা কেহ ২০ কেজি, কেহ ২৫ কেজি আবার কেহ তার চেয়েও কম চাল পেয়েছে বলে জানান। অনেকের অভিযোগ চাল পরিমাণে কম দেয়ার জন্যই তারা ট্যাগ অফিসারের অনুপস্থিতে বন্ধের দিনটি বেছে নিয়েছে।

এবিষয়ে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো. কেরামত হাওলাদার জানান, আমি ভিজিডি চাল বিতরণ বাবদ ১৯১ বস্তায় মোট ৯৮৪০ কেজি চাল সরকারী গোডাউন হতে ছাড়িয়েছি এবং তার সুষ্ঠ বন্ঠন প্রক্রিয়া চলছিল। চাল ছাড়িয়ে নেয়ার পর আমার একটি শত্রু পক্ষ সেখান হতে চাল কমিয়ে গুজব ছড়িয়েছে। চাল কম দেয়ার বিষয়টি সত্যনয় বলে তিনি দাবী করেন।

চাকামইয়া ইউনিয়নের ভিজিডি চাল বিতরণের দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, চাল বিতরণের বিষয়ে আমি কিছুই জানিনা। যথাযথ কর্তৃপক্ষের কাছে এবিষয়ে আমি লিখিত অভিযোগ দিবো।
কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অনুপ দাস জানান, চাল বিতরণের অনিয়মের বিষয়টি আমি শোনার পর ট্যাগ অফিসারের মাধ্যমে চাল বিতরণ বন্ধ রেখেছি। তদন্তসাপেক্ষে এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD