কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, সংঘর্ষে উত্তেজনা Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, সংঘর্ষে উত্তেজনা

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, সংঘর্ষে উত্তেজনা




ডেস্ক রিপোর্ট ॥ নয়াদিল্লি, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থিদের হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের আওতায় সুরক্ষিত। এসব স্থাপনায় পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার চেতনাকেও ক্ষতিগ্রস্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।

এদিকে, কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত কূটনৈতিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD