করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু

ছবি: ভিডিও থেকে নেয়া




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রানঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৮১ জন মারা গেলেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য দিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে দুই হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে শনাক্ত ৫৭ হাজার ৫৬৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।তিনি বলেন, একদিনে সুস্থ হয়েছেন ৫৭১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

অর্থৎ আক্রান্তদের মধ্যে ২১ দশমিক ১৩ শতাংশ সুস্থ হয়ে উঠছেন। নাসিমা সুলতানা বলেন, আমাদের খুব সচেতন হওয়া দরকার। সবারই মাস্ক পরা দরকার।

তিনি বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণ করে এই চিকিৎসক বলেন, পুরুষ ২৯ জন ও নারী ছয় জন।

তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী দুজন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকায় ২১ জন, চট্রগামে ৯ জন, সিলেটে দুজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন ও খুলনা বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণকারীদের মধ্যে হাসপাতালে ২২ জন, বাড়িতে ১২ জন ও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD