করোনায় আক্রান্ত একদিনে নতুন করে মৃত্যু ২৮, আক্রন্ত ১ হাজার ৭৬৪ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় আক্রান্ত একদিনে নতুন করে মৃত্যু ২৮, আক্রন্ত ১ হাজার ৭৬৪

করোনায় আক্রান্ত একদিনে নতুন করে মৃত্যু ২৮, আক্রন্ত ১ হাজার ৭৬৪




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ৭৬৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪৪ হাজার ৬৮৪ জন এবং মারা গেলেন ৬১০ জন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮ জন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৩ জন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০২ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৭ শতাংশ। ডা. নাসিমা আরও জানা, বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুরে ২ জন ও সিলেটে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২৬ জন ও বাসায় ২ জন মারা গেছেন। এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা সিটিতে ১০ জন, ঢাকা জেলায় একজন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, গাজীপুরে একজন, ফরিদপুরে ২ জন, নরসিংদীতে ২ জন, চট্টগ্রাম জেলায় একজন, চট্টগ্রাম সিটিতে ২ জন, কক্সবাজারে ২ জন, কুমিল্লায় ২ জন, রংপুরে একজন, পঞ্চগড়ে একজন ও সিলেটে একজন মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD