করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৫ হাজার ৭২৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

 

 

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

 

 

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৫৮০ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৫ হাজার ৭৫টি।

 

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

 

 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে পুরুষ ৫৫ জন ও ৩০ জন নারী। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে দুইজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন, বেসরকারি হাসপাতালে নয়জন ও বাড়িতে ১০ জন, হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

 

 

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে ১০ জন রয়েছেন।

 

 

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯৭৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৬৩ হাজার ১৮২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৪ হাজার ৫৮৬ জন।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD