করোনাভাইরাসে আক্রান্ত নির্বাচন কমিশনের ১২০ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে আক্রান্ত নির্বাচন কমিশনের ১২০ জন

করোনাভাইরাসে আক্রান্ত নির্বাচন কমিশনের ১২০ জন

করোনাভাইরাসে আক্রান্ত নির্বাচন কমিশনের ১২০ জন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনা হানা দেয়ার পর থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনের ১২০ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে জেলা নির্বাচন কর্মকর্তা ও একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন মারা গেছেন।

 

 

বুধবার (৭ জুলাই) ইসি সচিব মো. হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিংয়ে এ তথ্য জানানো হয়। তবে করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘করোনার এই মহামারির মধ্যেও জরুরি এনআইডি সেবা চালু রাখতে বলা হয়েছে। কারণ অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র খুবই দরকারি একটি দলিল।’

 

 

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, ‘নাগরিকদের বিদেশযাত্রা, টিকা দেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি প্রভৃতি জরুরি কারণে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

 

ইসি কর্তকর্তারা জানান, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১২০ জন কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন।

 

 

ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফরিদপুর অঞ্চলে সাতজন, বরিশাল অঞ্চলে ২২ জন, খুলনা অঞ্চলে ছয়জন, ঢাকা অঞ্চলে দুইজন, ময়মনসিংহ অঞ্চলে ২০ জন, কুমিল্লা অঞ্চলে আটজন, সিলেট অঞ্চলে আটজন, রাজশাহী অঞ্চলে ৩৩ জন এবং রংপুর অঞ্চলে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD