করোনাভাইরাস থেকে বাঁচতে ফাদারের পরামর্শে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাস থেকে বাঁচতে ফাদারের পরামর্শে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু

করোনাভাইরাস থেকে বাঁচতে ফাদারের পরামর্শে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে এক খ্রিস্টান পাদ্রী তার ভক্তদের ডেটল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যেই কথা সেই কাজ। ভক্তরা করোনা থেকে বাঁচতে খেলেন ডেটল। বিধিবাম এই ডেটলই হলো তাদের মৃত্যুর কারণ।

এ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার (২৫ মার্চ) দৈনিক কেনিয়া টুডের খবরে বলা হয়, ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, ফাদার ‘রুফুস ফালা’ সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভক্তদের ডেটল খেতে পরামর্শ দিয়েছিলেন। গির্জার মধ্যে তিনি নিজেই ভক্তদের এই জীবাণুনাশক পান করান। এ ঘটনায় ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরও চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ওই ফাদারের অনুসারীরা মনে করেছিল ডেটল পান করলে তারা বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।

এ সম্পর্কে ফাদার ‘রুফুস ফালা’ দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা (গড) তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করেন ফাদার রুফুস ফালা। তবে তিনি কি পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি। এদিকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরইমধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD