করোনা: বেকায়দায় স্বাস্থ্য অধিদপ্তর! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা: বেকায়দায় স্বাস্থ্য অধিদপ্তর!

করোনা: বেকায়দায় স্বাস্থ্য অধিদপ্তর!

করোনা: বেকায়দায় স্বাস্থ্য অধিদপ্তর!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানুষ সঠিক রিপোর্ট না পাওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের যাচাই না করার বিষয়ে প্রতিষ্ঠানটি বলছে, সরল বিশ্বাসে করোনা পরীক্ষার অনুমতি দিয়ে এখন তারা বেকায়দায় পড়েছে।

 

 

রিজেন্ট এবং জেকেজির কেলেংকারির পর স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বিবৃতি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মতে, একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রতারিত হয়েছে।

 

 

বলা হয়, ওভাল গ্রুপ স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৮-এর ইভেন্ট এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একাধিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে। ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি বুথ স্থাপন করে করোনার নমুনা পরীক্ষা করতে চায় বলে জানায়। তারা বলে, এ জন্য স্বাস্থ্য অধিদফতর বা সরকারকে কোনও অর্থ দিতে হবে না।

 

 

ধারণাটি ভালো এবং প্রতিষ্ঠানটির কাজের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা থাকায় জেকেজিকে অনুমতি দেওয়া যায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর মনে করেছে। কিন্তু সে প্রতিষ্ঠানটি প্রতারণা করতে পারে এমন ধারণা আদৌ ছিল না।

 

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরল বিশ্বাসে রিজেন্ট এবং জেকেজিকে কাজ দিয়ে আমরা প্রতারিত হয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD