করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন তিনজন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। তাদের মধ্যে নয় জন করোনা আক্রান্ত ছিলেন।

 

 

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

 

 

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩২৭ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। অন্যরা এই ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন। এদিকে শের-ই বাংলা মেডিক্যালের পিসিআর ল্যাবে প্রকাশিত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৯০টি নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.১৫ শতাংশ।

 

 

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছয় হাজার ৪৫১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার চার জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। এক হাজার ১৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৩২৬ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD