করোনায় আরও ১৯৭ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় আরও ১৯৭ জনের মৃত্যু

করোনায় আরও ১৯৭ জনের মৃত্যু

করোনায় আরও ১৯৭ জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৪৬৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নেমেছে। করোনায় এ পর্যন্ত ২৩ হাজার ৮১০ জনের মৃত্যু হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

 

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৬৪ লাখ ২১ হাজার ১৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ৫২ হাজার ১৩০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৬০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮১০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD