করোনা: লাশের মিছিলে আরও ২১০ জন, শনাক্ত ১২৩৮৩ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা: লাশের মিছিলে আরও ২১০ জন, শনাক্ত ১২৩৮৩

করোনা: লাশের মিছিলে আরও ২১০ জন, শনাক্ত ১২৩৮৩

করোনা: লাশের মিছিলে আরও ২১০ জন, শনাক্ত ১২৩৮৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২ জনের।

 

 

একই সময়ে নতুন করে ১২ হাজার ৩৮৩ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। বুধবার (১৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

 

 

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে ২০৩ জনের মৃত্যু হয়েছে। তার আগের দিন সোমবার (১২ জুলাই) সর্বোচ্চ ২২০ জনের মৃত্যু হয়। এছাড়া গত রবিবার (১১ জুলাই) দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছিল। আর এর একদিন আগেও ২৪ ঘণ্টায় মৃত্যুসংখ্যা ছিল ১৮৫।

 

 

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD