করোনা: মৃত্যুহীন টানা তৃতীয় দিনে শনাক্ত ২৩৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা: মৃত্যুহীন টানা তৃতীয় দিনে শনাক্ত ২৩৩

করোনা: মৃত্যুহীন টানা তৃতীয় দিনে শনাক্ত ২৩৩

করোনা: মৃত্যুহীন টানা তৃতীয় দিনে শনাক্ত ২৩৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কোভিড-১৯ এর ওমিক্রন ধরনের দাপট পেরিয়ে টানা তিনটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

 

 

এ পর্যন্ত শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু আগের মতোই ২৯ হাজার ১১২ জনে থাকল। বৃহস্পতিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১৯৬ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, সাতজন রাজশাহী বিভাগের, চারজন সিলেট বিভাগের, তিনজন খুলনা বিভাগের, চারজন বরিশাল বিভাগের ও দুজন রংপুর বিভাগের।

 

 

সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন এক হাজার ৫৬১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD