করোনা: গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা: গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু

করোনা: গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু

করোনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৪ জনে।

 

 

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে। এর আগের দিন (২২ অক্টোবর) দেড় বছরে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয় এবং সংক্রমিত হন ২৩২ জন।

 

 

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

এতে বলা হয়, সরকারি-বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার দুইজনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৭৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

 

 

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট এক কোটি দুই লাখ তিন হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ।

 

 

মৃতদের বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে দুইজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন, সিলেটে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৯৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।

 

 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD