ওসমান হাদির ভাইকে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ওসমান হাদির ভাইকে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ

ওসমান হাদির ভাইকে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ




ডেস্ক রিপোর্ট ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি নথিতে উল্লেখ করা হয়, এই নিয়োগ চুক্তিভিত্তিক হলেও কূটনৈতিক মিশনে রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ তৈরি করবে। নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে যুক্ত হবেন।

এদিকে, ওমর বিন হাদির এই নিয়োগ এমন এক সময়ে সামনে এলো, যখন তার পরিবার সদ্য একটি নৃশংস হত্যাকাণ্ডের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় ওসমান বিন হাদিকে। তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এর কিছুদিন পর তার ভাইয়ের সরকারি নিয়োগের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD