এসএসসি ও সমমানের পুরো পরীক্ষাই পেছাবে,নতুন সূচি রবিবার : শিক্ষামন্ত্রী Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




এসএসসি ও সমমানের পুরো পরীক্ষাই পেছাবে,নতুন সূচি রবিবার : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পুরো পরীক্ষাই পেছাবে,নতুন সূচি রবিবার : শিক্ষামন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  শুধু দুই দিনের নয়, এসএসসি ও সমমানের পুরো পরীক্ষাই পেছাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বরিবার (১৯ জানুয়ারি) এ পরীক্ষার নতুন সূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে পরীক্ষা পেছানোর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাত নয়টার দিকে মন্ত্রী তার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পেছানোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে।

দীপু মনি বলেন, শুধু দুই দিনের পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পেছাবে। রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার নতুন সূচি প্রকাশ হবে।

এর আগে সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছায় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, সিটি নির্বাচন পেছানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তন করেছে। সেই আলোকে নির্বাচন পেছানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD