এত বেশি অর্থ পাচারের পদ্ধতি ছিল, হতভম্ব হয়ে গিয়েছিলাম : ড. ইউনূস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এত বেশি অর্থ পাচারের পদ্ধতি ছিল, হতভম্ব হয়ে গিয়েছিলাম : ড. ইউনূস

এত বেশি অর্থ পাচারের পদ্ধতি ছিল, হতভম্ব হয়ে গিয়েছিলাম : ড. ইউনূস




ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে প্রবাসী ভাই-বোনেরা স্বস্তি এনে দিয়েছেন। তিনি একে স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও জানান, ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ভয়াবহভাবে লুটপাট করেছিল এবং সেই সময়ের ভুক্তভোগীরা ছিলেন দেশের সাধারণ মানুষ। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই সরকারের পালিয়ে যাওয়ার সময় অর্থনীতি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অর্থনীতির পুনরুদ্ধারের জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “ক্রমান্বয়ে অর্থনীতির অন্যান্য সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশের নিচে নেমে এসেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুনে এটি ৮ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির ক্ষতি পূরণে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক ভূমিকা রাখছেন এবং তাদের রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বেড়েছে। “ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ আড়াই বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে, যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে,” বলেন ড. ইউনূস। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সরকার প্রক্রিয়াগত নানা বিষয় সহজ করে দেয়ার চেষ্টা করছে যাতে তারা ভোগান্তির শিকার না হন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থ পাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ পাচার বেশ কিছু অভিনব পদ্ধতিতে করা হয়েছে। “বিদেশে পড়াশোনার জন্য সন্তানের কাছে টাকা পাঠানোর নামে প্রায় ৪০০ কোটি টাকা পাচার করা হয়েছে,” উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ড. ইউনূস বলেন, “আইন, নিয়ম এবং নীতির অবনতি ঘটলে এমন দুর্নীতির ঘটনাগুলি সম্ভব হয়ে ওঠে,” এবং তিনি উল্লেখ করেন, পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করার কথা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD