একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ভর্তির ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থীর ভাগ্যে প্রথম ধাপে কোনো কলেজ মেলেনি।

 

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজে ভর্তির ওয়েবসাইটে (http://http://www.xiclassadmission.gov.bd/) এ ফল প্রকাশ করা হয়।

 

 

এ দফায় শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০শে আগস্ট রাত ৮ টার মধ্যে। তবে, যেসব শিক্ষার্থী প্রথম ধাপের তালিকায় কলেজ পায়নি বা কেউ মাইগ্রেশন করতে চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ২য় ধাপের আবেদন করতে পারবে। তা চলবে ৩১ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। আর ফল প্রকাশ হবে ৪ঠা সেপ্টেম্বর।

 

 

এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। তারপরও কেউ কলেজ না পেলে এবং মাইগ্রেশন করতে চাইলে তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এ ধাপের ফল প্রকাশ হবে ১০ই সেপ্টেম্বর। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি হতে হবে।

 

 

সবশেষ কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ই সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD