একদিনে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




একদিনে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

একদিনে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদিনে ৩৩ জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ২৮৩ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।

বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৩৭ টি। পরীক্ষা করা হয়েছে ৭৩৯২ ‍টি নমুনা।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। এর মধ্যে ১০৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ঢাকার ল্যাবে ৭৫৪ জন আর বাইরে ২৮৭ জন শনাক্ত হয়েছেন।

ডা. নাসিমা জানান, সবশেষ একদিনে মারা গেছেন ১৪ জন।তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৯ জন মারা গেছেন। আর চট্টগ্রামে ৫ জন মারা গেছেন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

এর আগে বুধবার করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয় দেশে।২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু ও এক হাজার ১৬২ জন আক্রান্ত হন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

করোনাভাইরাসে বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর‌্যন্ত বিশ্বে ২ লাখ ৯৮ হাজার ৩২২ জনেন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪২ হাজার ৪৬৬ জন।বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD