একই দিনে নির্বাচন–গণভোট চায় সরকার, প্রস্তুত হচ্ছে ইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একই দিনে নির্বাচন–গণভোট চায় সরকার, প্রস্তুত হচ্ছে ইসি

একই দিনে নির্বাচন–গণভোট চায় সরকার, প্রস্তুত হচ্ছে ইসি




ডেস্ক রিপোর্ট ॥ গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচনি কমিশনের (ইসি) ওপর ন্যস্ত করে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট সম্পন্ন করার জন্য। শনিবার (২২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সরকার জানিয়ে দিয়েছে, গণভোট পরিচালনা নির্বাচন কমিশনের দায়িত্ব। দুই আয়োজন একই দিনে করতে হবে।” সচিব জানান, চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কমিশন কারিগরি প্রস্তুতি, লজিস্টিক ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের অতিরিক্ত প্রশিক্ষণের বিষয়ে দ্রুত বৈঠক করবে।

সম্প্রতি সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, “সরকার থেকে নির্দেশনা এলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।” সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে হাতে আসায় এখন ইসি একযোগে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে অগ্রসর হবে।

ইসি এরই মধ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনি তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে। একই দিনে ভোট ও গণভোট হলে প্রশাসনিক কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD