উড়তে থাকা বিমানের মধ্যেই শ্লীলতাহানি ! অভিযুক্তকে দিলেন গণপিটুনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উড়তে থাকা বিমানের মধ্যেই শ্লীলতাহানি ! অভিযুক্তকে দিলেন গণপিটুনি

উড়তে থাকা বিমানের মধ্যেই শ্লীলতাহানি ! অভিযুক্তকে দিলেন গণপিটুনি




অনলাইন ডেস্ক:ভোর ৫টা বেজে ২০ মিনিটে দিল্লিতে নামার কথা ছিল স্পাইস জেটের দুবাই-দিল্লি ফ্লাইটের। দুবাই থেকে বিমান আকাশে ওড়ার পরই ঘুমিয়ে পড়েছিলেন অধিকাংশ যাত্রী। তখনই ২৫ বছরের এক যুবতীকে তাঁর পাশে বসে থাকা এক পুরুষ যাত্রী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনেই ঘুম ভাঙে তাঁর বাবা-মা এবং অন্যান্য যাত্রীদের। এর পর উড়তে থাকা বিমানের মধ্যেই শুরু হয় গণপিটুনি।

দুবাই থেকে ওড়ার পর ভোর ৪টে নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন ওই যুবতী। তাঁর এক দিকে বসেছিলেন তাঁর বাবা। অন্য দিকে বসেছিলেন শারিখ খান নামের এক ইঞ্জিনিয়ার। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ অস্বস্তি বোধ করতে থাকেন ওই যাত্রী। সেই কারণেই ঘুম ভেঙে যায় তাঁর। উঠেই তিনি বুঝতে পারেন, তাঁর শরীরের উপর শারিক খানের হাত। তখনই তিনি সরে গিয়ে শারিক খানকে হাত সরিয়ে নিতে বলেন। হাত সরিয়ে নিলেও শারিখ খান পাল্টা গালাগালি শুরু করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা বিমানযাত্রী।

শারিখ তাঁকে আঘাত করেন বলেও অভিযোগে জানিয়েছেন ওই যুবতী।এর পরই চিৎকার করতে শুরু করেন ওই যুবতী। চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর বাবার। জেগে ওঠেন অন্যান্য সহযাত্রীরাও। অন্যান্য যাত্রীদের যখন পুরো ঘটনা চিৎকার করে শোনাচ্ছিলেন নির্যাতিতা, তখন পাল্টা গালাগালি করছিলেন যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই পুরুষ সহযাত্রীও। এর পরই তাঁর সিটের চারিদিকে জড় হতে শুরু করেন অন্যান্য যাত্রীরা। উড়তে থাকা বিমানের মধ্যেই তাঁকে ঘিরে ধরেন মহিলা সহযাত্রীরা।

অন্তত ১৭ জন মহিলা সহযাত্রী ঘিরে ধরে মারতে শুরু করেন অভিযুক্তকে।গণপিটুনির হাত থেকে অভিযুক্তকে রক্ষা করতে ঘটনাস্থলের কাছে দৌড়ে যান বিমানকর্মীরা। কিন্তু, কিছুতেই তাঁদের থামানো যায়নি। মাইকে ঘোষণা করেও তাঁদের আলাদা করতে পারেননি কর্মীরা।

শেষ পর্যন্ত ভোর ৫টা বেজে ২০ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সিআইএসএফ জওয়ানরাঢুকে পড়েন বিমানটিতে। মারামারি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়ে রেখেছিলেন পাইলট এবং তাঁর সহকর্মীরা, সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে এমনটাই। অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে।সুত্র, আনন্দবাজার

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD