ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

রবিবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, আবুল বাশার পেশায় একজন কাজী। তিনি স্থানীয় নেতাকর্মীদের চাপে পড়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।

আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাজী বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক পদে ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ কয়দিন বাঁচেন। তাই চিন্তাভাবনা করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। যতদিন বাঁচবো ইসলামী আন্দোলন করেই বাঁচবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD