ইরানে ক্ষমতার শীর্ষে উঠলেন মোজতবা খামেনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইরানে ক্ষমতার শীর্ষে উঠলেন মোজতবা খামেনি

ইরানে ক্ষমতার শীর্ষে উঠলেন মোজতবা খামেনি




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবাকে সোমবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে নতুন নেতা ঘোষণা করে দেশটির শীর্ষ ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

এই সংস্থার সদস্য সংখ্যা ৮৮ জন এবং তারা প্রতি আট বছর অন্তর নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলি খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছিল। এবার মোজতবা খামেনিকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করল এই সংস্থা।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি স্বল্পভাষী ও প্রচারবিমুখ হিসেবে পরিচিত। তার বাবার শাসনামলে তিনি কোনো সরকারি পদে না থাকলেও ক্ষমতার কেন্দ্রের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। নতুন নেতা ঘোষণার পর এই বাহিনী তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের সমর্থন লাভ করেন।

মোজতবা খামেনি ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি কোম শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর হওয়ায় তিনি কালো পাগড়ি বা সৈয়দ পরিচয় ধারণ করেন।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন দেশটির অর্থ বিভাগ অভিযোগ করেছিল, কোনো সরকারি পদে না থেকেও তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক কৌশল ও অভ্যন্তরীণ দমনমূলক নীতি বাস্তবায়নে ভূমিকা রাখছেন।

বিরোধীদের অভিযোগ, ২০০৯ সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের পর যে ব্যাপক প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল, তা দমনে মোজতবা খামেনির ভূমিকা ছিল।

অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার শত মিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে তেল বিক্রির অর্থ ইউরোপ ও দুবাইয়ের স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে। হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ-আদেলও নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD